আলমগীর মানিক | ০২:৪৬ পিএম, ২০২২-০৯-২৮
আলমগীর মানিক
পাহাড়ে উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারসহ দেশ-বিদেশের বিভিন্ন পন্যের স্থানীয় বাজার সৃষ্টির মাধ্যমে পার্বত্য অর্থনীতিকে সম্মৃদ্ধ করার লক্ষ্যে রাঙামাটিতে মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে। রাঙামাটি চেম্বার অব কমার্সের সার্বিক ব্যবস্থাপনায় আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত এই মেলা চলবে।
বুধবার নিজস্ব সম্মেলন কক্ষে চেম্বার অব কমার্স কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় এই তথ্য জানিয়েছেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াদুদ। এসময় অন্যান্যের মধ্যে চেম্বারের পরিচালকদের মধ্যে বাবর আলী, মনসুর আলী, হারুনুর রশিদ মাতব্বর, নিজাম উদ্দিন, মনিরুজ্জামান মহসীন রানা, ওবাদুল্লাহ মনসুর উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ৩০শে সেপ্টেম্বর বিকেলে রাঙামাটির কুমার সমিত রায় জিমনেসিয়াম মাঠে মাসব্যাপী এই বাণিজ্য মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ-বিপিএম(বার)।
মেলায় রাঙামাটির স্থানীয় ৯টিসহ মোট ৩৯টি স্টল বরাদ্ধ রাখা হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে মেলায় দর্শণার্থীদের কাছ থেকে প্রাপ্ত টিকেটের মূল্যদিয়ে প্রতিদিনই লটারির ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited